সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ১১ দলীয় ঐক্য

জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ ..
Eidok-এ শেয়ার
সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ১১ দলীয় ঐক্য
ছবি: সংগৃহীত
জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওয়ানা হলে পথে পুলিশ তাদের বাধা দেয়। কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ কর্মসূচিতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন। এর আগে সকাল ১১টার পর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা রাজপথে অবস্থান অব্যাহত রাখেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিয়ে নেতারা জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান। এসব সমস্যার দ্রুত সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শেয়ারবাজার সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 114 ভিউ রাঙ্গুনিয়ার সরফভাটায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেয়ারবাজার রাঙ্গুনিয়ার সরফভাটায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 196 ভিউ দুর্গাপূজা ২০২৬: তিন জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত রেলওয়ের, প্রত্যাহার হচ্ছে ৫ ট্রেনের অফ-ডে শেয়ারবাজার দুর্গাপূজা ২০২৬: তিন জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত রেলওয়ের, প্রত্যাহার হচ্ছে ৫ ট্রেনের অফ-ডে 167 ভিউ গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম শেয়ারবাজার গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম 218 ভিউ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগ, একটি বাসা থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার শেয়ারবাজার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগ, একটি বাসা থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার 225 ভিউ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু শেয়ারবাজার রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু 237 ভিউ দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত শেয়ারবাজার দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত 282 ভিউ