সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ১১ দলীয় ঐক্য | আই নিউজ বিডি

সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ১১ দলীয় ঐক্য

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ১১ দলীয় ঐক্য
সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ১১ দলীয় ঐক্য
ছবি: সংগৃহীত
জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ ..
জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওয়ানা হলে পথে পুলিশ তাদের বাধা দেয়। কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ কর্মসূচিতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন। এর আগে সকাল ১১টার পর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা রাজপথে অবস্থান অব্যাহত রাখেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিয়ে নেতারা জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান। এসব সমস্যার দ্রুত সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।

Aucun commentaire trouvé


News Card Generator