ঢাকা

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

****
Eidok-এ শেয়ার
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পদ্মার মোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতির কারণে পদ্মার মোড় বাসস্ট্যান্ডসহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। তাঁদের একদল পদ্মার মোড় এলাকায় এবং আরেক দল হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আগে থেকে অবস্থান নেওয়া শ্রমিকদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সকাল ৯টা ১০ মিনিটের দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

এদিকে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শ্রমিকদের একটি অংশ পরে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাঙ্গুনিয়ার সরফভাটায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেয়ারবাজার রাঙ্গুনিয়ার সরফভাটায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 196 ভিউ দুর্গাপূজা ২০২৬: তিন জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত রেলওয়ের, প্রত্যাহার হচ্ছে ৫ ট্রেনের অফ-ডে শেয়ারবাজার দুর্গাপূজা ২০২৬: তিন জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত রেলওয়ের, প্রত্যাহার হচ্ছে ৫ ট্রেনের অফ-ডে 167 ভিউ গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম শেয়ারবাজার গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম 218 ভিউ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগ, একটি বাসা থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার শেয়ারবাজার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগ, একটি বাসা থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার 225 ভিউ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু শেয়ারবাজার রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু 237 ভিউ দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত শেয়ারবাজার দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত 281 ভিউ সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ১১ দলীয় ঐক্য শেয়ারবাজার সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ১১ দলীয় ঐক্য 261 ভিউ