সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ | আই নিউজ বিডি

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
****

সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পদ্মার মোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতির কারণে পদ্মার মোড় বাসস্ট্যান্ডসহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। তাঁদের একদল পদ্মার মোড় এলাকায় এবং আরেক দল হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আগে থেকে অবস্থান নেওয়া শ্রমিকদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সকাল ৯টা ১০ মিনিটের দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

এদিকে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শ্রমিকদের একটি অংশ পরে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Walang nakitang komento


News Card Generator