জয়পুরহাটে "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাটে "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত।..

Jafar Iqbal avatar   
Jafar Iqbal
জয়পুরহাটে "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ  অনুষ্ঠিত।..
জয়পুরহাটে "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ  অনুষ্ঠিত।..
ছবি: সংগৃহীত
জয়পুরহাট জেলা, খেতলাল উপজেলা , মাহমুদপুর ইউনিয়নে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।..

জয়পুরহাট জেলা, খেতলাল উপজেলা , মাহমুদপুর ইউনিয়নে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার আয়োজিত এ প্রশিক্ষণে উক্ত ইউনিয়ন থেকে আগত ৪০ জন খামারি অংশগ্রহণ করেন। আধুনিক ও লাভজনক খামার গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণে সুষম খাদ্য ব্যবস্থাপনা, উন্নত জাতের গরুর পরিচর্যা, রোগ প্রতিরোধে টিকাদান, রেকর্ড সংরক্ষণ এবং আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ জাফর ইকবাল, এরিয়া সেলস ম্যানেজার , ব্র্যাক এআই এন্টারপ্রাইজ(জয়পুরহাট) । এছাড়াও প্রশিক্ষণটি সফলভাবে বাস্তবায়নে (AISP) মোঃ আজগর আলী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল খামারিদের নিয়ে আয়োজন করা হয় একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator