বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী। | আই নিউজ বিডি

বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী

পেশাজীবীদের জন্য সুনির্দিষ্ট চাকরিবিধি প্রণয়ন, বিক্রয় প্রতিনিধিদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ (৪) দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের ..
Eidok-এ শেয়ার
বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী
ছবি: সংগৃহীত

সংগঠনটির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে

(১)সকল বিক্রয় পেশাজীবীর জন্য সুনির্দিষ্ট চাকরিবিধি প্রণয়ন।

(২)বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ।

(৩) শনিবার ব্যাতিত সরকারি ছুটির দিনগুলোতে ছুটি নিশ্চিত করা।

(৪) প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতন ও টিএ/ডিএ পরিশোধ করা।

BSPA-এর নেতৃবৃন্দের মতে, দেশের অর্থনীতিতে বিক্রয় পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাঁদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন, কর্মঘণ্টা ও ছুটিসহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি।


সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহির রায়হানের পরিচালনায় কর্মসূচিতে বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

BSPA নেতৃবৃন্দ বলেন, বিক্রয় পেশাজীবীরা কোনো করুণা চান না, তাঁরা তাঁদের শ্রম, মেধা ও অবদানের যথাযথ মূল্যায়ন এবং ন্যায্য অধিকার চান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাঁদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, বিক্রয় পেশাজীবীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিতে হবে এবং তাঁদের জন্য সম্মানজনক, নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। যদি এটা করা না হয় আমরা কেন্দ্রীয় কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবোনা, এর পর থেকে সারা দেশে সকল সেলস্ কার্যক্রম বন্ধ করে দিবো।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহা ইসলাম সান্তনা, সভাপতি, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

 বক্তব্য রাখেন মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন  সহ বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মোঃ ওমর ফারুক, মোঃ জাহিদুল ইসলাম সজীব, এ কে আজাদ রাজু মোঃ আমিনুল ইসলাম, মোঃ আল আমিন মুন্সি, মোঃ আবুল বাশার মাঝী, গাজী ফজলুল হক মূলক, মোঃ হায়দার আলী অভি, মোঃ শফিকুল ইসলাম শফিক, প্রদীপ কুমার ঘোষ, দীপক চন্দ্র শীল, মোঃ মানিক মিয়া,উদয় হোসেন পারভেজ, মোতালেব হোসেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ Autre দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 23 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Autre জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 23 Views গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা Autre গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 44 Views অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ Autre অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 62 Views ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা Autre ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 199 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা Autre বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 75 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ Autre ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views