বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: নুর ইসলামের দুই দফা যাবজ্জীবন | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: নুর ইসলামের দুই দফা যাবজ্জীবন

****
Eidok-এ শেয়ার
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: নুর ইসলামের দুই দফা যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে দুই দফা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার আড়োয়া আবাসন এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মার্চ ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে কৌশলে ধর্ষণ করেন নুর ইসলাম। এ ঘটনায় কাহালু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

মামলার বিচার শেষে আদালত দুই শিশুকে ধর্ষণের পৃথক অভিযোগে নুর ইসলামকে দুই দফা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রতিটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, একটি যাবজ্জীবন সাজা শেষ হওয়ার পর অপর সাজা কার্যকর হবে। জরিমানার অর্থ দুই ভুক্তভোগী শিশুর মায়ের কাছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড আইন-আদালত তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 ভিউ নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ আইন-আদালত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 47 ভিউ আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আইন-আদালত আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 67 ভিউ খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন আইন-আদালত খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 67 ভিউ শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আইন-আদালত শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 33 ভিউ ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের আইন-আদালত ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 ভিউ প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ আইন-আদালত প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 57 ভিউ