প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে পরিদর্শনের নির্দেশ, অধিদপ্তরের ১৮০ কর্মকর্তার তালিকা প্রকাশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে পরিদর্শনের নির্দেশ, অধিদপ্তরের ১৮০ কর্মকর্তার তালিকা প্রকাশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে পরিদর্শনের নির্দেশ, অধিদপ্তরের ১৮০ কর্মকর্তার তালিকা প্রকাশ..
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে পরিদর্শনের নির্দেশ, অধিদপ্তরের ১৮০ কর্মকর্তার তালিকা প্রকাশ..
ছবি: সংগৃহীত
প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমি..

 

 

গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত অফিস আদেশে কর্মকর্তাদের নামের পাশে নির্ধারিত উপজেলা বা থানার সুনির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে।

পরিদর্শনের সময়সীমা ও প্রক্রিয়া অফিস আদেশ অনুযায়ী, নিয়োজিত কর্মকর্তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত এলাকায় সরেজমিন পরিদর্শন সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পরিদর্শনে যাওয়ার আগে কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের পরিচালকের পূর্বানুমতি নিতে হবে। পরিচালকরা তাদের আওতাধীন কর্মকর্তাদের পর্যায়ক্রমে পরিদর্শনের জন্য কর্মস্থল ত্যাগের অনুমতি দেবেন।

যেভাবে বিদ্যালয় নির্বাচন ও পরিদর্শন করতে হবে

  • উপবৃত্তি বিভাগের কর্মকর্তা: উপবৃত্তি বিভাগের কর্মকর্তারা নির্ধারিত ট্যুর ব্যবস্থার মাধ্যমে তাদের নামের পাশে উল্লেখিত উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট এলাকার মোট তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। এই তিনটি বিদ্যালয়ের মধ্যে একটি শহর এবং দুটি গ্রাম থেকে বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেখানে সরেজমিনে দুই দিন অবস্থান করে নিবিড়ভাবে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে হবে।

  • অন্যান্য বিভাগের কর্মকর্তা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের নির্ধারিত উপজেলা বা থানার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (একটি শহর ও একটি গ্রামীণ) বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে নির্বাচন করে সরেজমিনে এক দিন অবস্থান করে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

প্রতিবেদন দাখিল ও অন্যান্য নির্দেশনা পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে তা সম্পন্ন হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। এছাড়া প্রতিবেদন দাখিলের প্রমাণক কপি টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

কর্মকর্তারা নিজ নিজ বেতন খাত থেকে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী টিএ/ডিএ প্রাপ্য হবেন। তবে অধিদপ্তরে সংযুক্তিতে কর্মরত কর্মকর্তাদের টিএ/ডিএ বিল মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাসুদ হোসেন গত সোমবার (৫ অক্টোবর) এই অফিস আদেশে স্বাক্ষর করেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator