জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন ড. ফাদার শংকর ডমিনিক গমেজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন ড. ফাদার শংকর ডমিনিক গমেজ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন ড. ফাদার শংকর ডমিনিক গমেজ..
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন ড. ফাদার শংকর ডমিনিক গমেজ..
ছবি: সংগৃহীত
বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন নাটোরের সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ। দেশের শীর্ষ ১০২ শিক্ষকের তালিকায় নাম লেখানো এই শিক্ষাবিদের বর্ণাঢ্য সাফল্য জানতে পড়ুন।..

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে জাতীয় পর্যায়ের সম্মাননা লাভ করেছেন নাটোরের বনপাড়ার ঐতিহ্যবাহী সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ সারা দেশের মনোনীত ১০২ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান করে নিয়ে তিনি এই বিরল গৌরব অর্জন করেন গত ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং নগদ দুই লাখ টাকা প্রদান করা হয়

ড. ফাদার শংকর ডমিনিক গমেজ ১৯৭০ সালের ৪ নভেম্বর পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর মিশন এলাকায় জন্মগ্রহণ করেন তিনি ১৯৮২ সালে সেন্ট আন্তনী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি এবং ১৯৮৮ সালে মথুরাপুর সেন্ট রীটার্স হাইস্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ১৯৯০ সালে চাটমোহর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) এবং ১৯৯২ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত ঢাকার বনানীতে সেমিনারি থেকে দর্শনশাস্ত্র ও ঐশীতত্ত্ব বিষয়ে পড়াশোনা করেন

দেশ ও বিদেশের বিভিন্ন নামকরা বিদ্যাপীঠ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এই শিক্ষাবিদ তিনি ২০০৬ সালে মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি এবং ২০১৩ সালে ফিলিপাইনের ম্যানিলাস্থ সেন্ট টমাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএ) সম্পন্ন করেন পরবর্তীতে ফিলিপাইনের বিখ্যাত ডি’লা স্যাল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি বিদেশে পড়াশোনা শেষ করে দেশসেবার ব্রত নিয়ে ২০১৯ সালে তিনি উত্তরবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ ‘সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ’-এ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন

অধ্যক্ষ হিসেবে তাঁর মেধা ও সুপরিচালনায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই অর্জনে সন্তোষ প্রকাশ করে ড. ফাদার শংকর ডমিনিক গমেজ জানান, এই সম্মাননা তাঁকে আগামীতে শিক্ষার মানোন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার উৎসাহ জোগাবে পাশাপাশি গুণী শিক্ষকদের মূল্যায়নে সরকারের এই শিক্ষাবান্ধব উদ্যোগকে তিনি সাধুবাদ জানান

Nessun commento trovato


News Card Generator