ছাতকে স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু… | আই নিউজ বিডি

ছাতকে স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান

সুনামগঞ্জের ছাতকে মাত্র সাত দিনের ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে তিনটি অবুঝ শিশু।..
Eidokでシェア
ছাতকে স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান
写真:提供

ছাতকে স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান।

জুনেদ আহমদ রুনু, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে মাত্র সাত দিনের ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে তিনটি অবুঝ শিশু। স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এক সপ্তাহের মাথায় এবার বিষপানে প্রাণ হারিয়েছেন স্বামী তোফাজ্জল হোসেন (৩০)। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার দোলার বাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, তোফাজ্জল হোসেনের মূল বাড়ি একই উপজেলার উত্তরকূর্শী গ্রামে হলেও বিয়ের পর থেকে তিনি মঈনপুর গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তাদের সংসারে তিনটি ছোট সন্তান রয়েছে।

জানা যায়, গত এক সপ্তাহ আগে নিজ ঘর থেকে তোফাজ্জলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর এই আকস্মিক মৃত্যুতে চরম মানসিক অস্থিরতা ও গভীর শোকে ভেঙে পড়েন তোফাজ্জল। সেই শোক সইতে না পেরে ঘটনার এক সপ্তাহের মাথায় তিনি বিষপান করেন। মঈনপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়ার সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

মাত্র সাত দিনের ব্যবধানে বাবা-মা উভয়কে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে এই দম্পতির তিন শিশু সন্তান। মা-বাবার অকাল প্রস্থানে ছোট শিশুগুলোর কান্না ও অনিশ্চিত ভবিষ্যৎ দেখে অশ্রু সংবরণ করতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। মর্মান্তিক এই ঘটনায় মঈনপুর ও উত্তরকূর্শী গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এদিকে ঘটনার ক্ষোভ প্রকাশ করে মঈনপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়া জানান, ঘটনার বিষয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমানকে তাৎক্ষণিক জানানো হলেও তিনি ঘটনাস্থলে আসেননি। এমনকি বিষয়টি জানাতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অসংখ্যবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

コメント 0

コメントがありません

関連記事

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 法律-裁判所 সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 31 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 法律-裁判所 শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 法律-裁判所 তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 39 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 法律-裁判所 তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 法律-裁判所 নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 法律-裁判所 আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 法律-裁判所 খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views