ছাতকে স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু… | আই নিউজ বিডি

ছাতকে স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান

সুনামগঞ্জের ছাতকে মাত্র সাত দিনের ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে তিনটি অবুঝ শিশু।..
Eidok-এ শেয়ার
ছাতকে স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান
ছবি: সংগৃহীত

ছাতকে স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান।

জুনেদ আহমদ রুনু, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে মাত্র সাত দিনের ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে তিনটি অবুঝ শিশু। স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এক সপ্তাহের মাথায় এবার বিষপানে প্রাণ হারিয়েছেন স্বামী তোফাজ্জল হোসেন (৩০)। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার দোলার বাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, তোফাজ্জল হোসেনের মূল বাড়ি একই উপজেলার উত্তরকূর্শী গ্রামে হলেও বিয়ের পর থেকে তিনি মঈনপুর গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তাদের সংসারে তিনটি ছোট সন্তান রয়েছে।

জানা যায়, গত এক সপ্তাহ আগে নিজ ঘর থেকে তোফাজ্জলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর এই আকস্মিক মৃত্যুতে চরম মানসিক অস্থিরতা ও গভীর শোকে ভেঙে পড়েন তোফাজ্জল। সেই শোক সইতে না পেরে ঘটনার এক সপ্তাহের মাথায় তিনি বিষপান করেন। মঈনপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়ার সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

মাত্র সাত দিনের ব্যবধানে বাবা-মা উভয়কে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে এই দম্পতির তিন শিশু সন্তান। মা-বাবার অকাল প্রস্থানে ছোট শিশুগুলোর কান্না ও অনিশ্চিত ভবিষ্যৎ দেখে অশ্রু সংবরণ করতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। মর্মান্তিক এই ঘটনায় মঈনপুর ও উত্তরকূর্শী গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এদিকে ঘটনার ক্ষোভ প্রকাশ করে মঈনপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়া জানান, ঘটনার বিষয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমানকে তাৎক্ষণিক জানানো হলেও তিনি ঘটনাস্থলে আসেননি। এমনকি বিষয়টি জানাতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অসংখ্যবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

注释 0

没有找到评论

相关文章

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 法律-法院 প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 43 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 法律-法院 ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 43 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 法律-法院 তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 法律-法院 বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 52 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 法律-法院 এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 75 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 法律-法院 কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 69 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 法律-法院 দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 107 Views