মাহফুজ আলমের ‘ক্ষমা প্রার্থনা’ ও ড. ইউনূসকে নিয়ে মন্তব্য শীর্ষক দাবিটি মিথ্যা: ফ্যাক্টচেক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাহফুজ আলমের ‘ক্ষমা প্রার্থনা’ ও ড. ইউনূসকে নিয়ে মন্তব্য শীর্ষক দাবিটি মিথ্যা: ফ্যাক্টচেক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মাহফুজ আলমের ‘ক্ষমা প্রার্থনা’ ও ড. ইউনূসকে নিয়ে মন্তব্য শীর্ষক দাবিটি মিথ্যা: ফ্যাক্টচেক..
মাহফুজ আলমের ‘ক্ষমা প্রার্থনা’ ও ড. ইউনূসকে নিয়ে মন্তব্য শীর্ষক দাবিটি মিথ্যা: ফ্যাক্টচেক..
ছবি: সংগৃহীত
 সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি দাবি করা হচ্ছে, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম বলেছেন— “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাক..

 অনুসন্ধান ও সত্যতা: রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ওই ভিডিও ফুটেজটিতে মাহফুজ আলমকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি। মূলত গত ১৮ জুন ‘ঠিকানা’ ইউটিউব চ্যানেলে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় প্রচারিত ওই টকশোতে মাহফুজ আলম অংশ নিয়েছিলেন।

ওই পর্বটি পর্যালোচনা করে জানা যায়, সেখানে তিনি ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়টি নিয়ে নিজের আপত্তি ও সমালোচনা ব্যক্ত করেছিলেন। কিন্তু পুরো সাক্ষাৎকারে কোথাও তিনি “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে” এ ধরণের কোনো মন্তব্য করেননি। এছাড়া মাহফুজ আলমের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটেও সাম্প্রতিক সময়ে এমন কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

সিদ্ধান্ত: সুতরাং, খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলমের উদ্ধৃতি দিয়ে প্রচারিত “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে” শীর্ষক তথ্য ও ভিডিও দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

Nenhum comentário encontrado


News Card Generator