গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 'আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা' শুরু | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 'আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা' শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা' শুরু হয়েছে, যেখানে কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই কর্মশালায় আয়োজিত সেশনে প্রতিন..
مشاركة على Eidok
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 'আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা' শুরু
الصورة: مجمّعة

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক:  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা’ শুরু হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল '২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।


দুই দিনব্যাপী শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে আগামী ৩০ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথক চারটি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে পর্যায়ক্রমে সকল কর্মকর্তা অংশগ্রহণ করবেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনার জন্য কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই কর্মকর্তাদের হতে হবে দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল। বিশ্ববিদ্যালয়কে আপন মনে করে, বুকে ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। তবেই বিশ্ববিদ্যালয়ের উন্নতি সম্ভব। আমরা যদি সুষ্ঠুভাবে, ন্যায়নিষ্ঠা ও সততার সাথে নিরপেক্ষ থেকে আমাদের কাজ করতে পারি, তবে সেই কর্মই হবে আমাদের ইবাদত তুল্য।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, বিষয়টা যদি এমন হয় যে, আমরা প্রশিক্ষণ নিলাম, জানলাম; কিন্তু বাস্তবে প্রয়োগ করলাম না। তাহলে এসব প্রশিক্ষণ কোনো কাজে আসবে না। কর্মকর্তারা জানেন অফিসের একটা ডেকোরাম আছে, তাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে কাজ করা উচিত। তারপরও এসব প্রশিক্ষণ আয়োজন করা হয় নিছক স্মরণ করিয়ে দিতে যে, আমরা আমাদের দায়িত্ব যাতে ভুলে না যাই। কেননা কর্মকর্তারা তাদের আচরণ ও শৃঙ্খলা সম্পর্কে জানলে কাজের গতি আসবে, বিশ্ববিদ্যালয়ের উন্নতি হবে।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের অ্যাডভাইজার মো. আফসার আলী। তিনি একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কর্মশালার মডারেটর হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা القانون-المحكمة শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 403 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত القانون-المحكمة নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 82 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা القانون-المحكمة সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 70 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে القانون-المحكمة শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 77 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব القانون-المحكمة তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 61 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড القانون-المحكمة তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 70 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ القانون-المحكمة নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 70 Views