গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 'আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা' শুরু | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 'আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা' শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা' শুরু হয়েছে, যেখানে কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই কর্মশালায় আয়োজিত সেশনে প্রতিন..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 'আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা' শুরু
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক:  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা’ শুরু হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল '২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।


দুই দিনব্যাপী শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে আগামী ৩০ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথক চারটি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে পর্যায়ক্রমে সকল কর্মকর্তা অংশগ্রহণ করবেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনার জন্য কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই কর্মকর্তাদের হতে হবে দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল। বিশ্ববিদ্যালয়কে আপন মনে করে, বুকে ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। তবেই বিশ্ববিদ্যালয়ের উন্নতি সম্ভব। আমরা যদি সুষ্ঠুভাবে, ন্যায়নিষ্ঠা ও সততার সাথে নিরপেক্ষ থেকে আমাদের কাজ করতে পারি, তবে সেই কর্মই হবে আমাদের ইবাদত তুল্য।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, বিষয়টা যদি এমন হয় যে, আমরা প্রশিক্ষণ নিলাম, জানলাম; কিন্তু বাস্তবে প্রয়োগ করলাম না। তাহলে এসব প্রশিক্ষণ কোনো কাজে আসবে না। কর্মকর্তারা জানেন অফিসের একটা ডেকোরাম আছে, তাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে কাজ করা উচিত। তারপরও এসব প্রশিক্ষণ আয়োজন করা হয় নিছক স্মরণ করিয়ে দিতে যে, আমরা আমাদের দায়িত্ব যাতে ভুলে না যাই। কেননা কর্মকর্তারা তাদের আচরণ ও শৃঙ্খলা সম্পর্কে জানলে কাজের গতি আসবে, বিশ্ববিদ্যালয়ের উন্নতি হবে।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের অ্যাডভাইজার মো. আফসার আলী। তিনি একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কর্মশালার মডারেটর হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড कानून-कोर्ट তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 60 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ कानून-कोर्ट নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 47 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম कानून-कोर्ट আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 65 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন कानून-कोर्ट খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 67 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর कानून-कोर्ट শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 33 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের कानून-कोर्ट ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ कानून-कोर्ट প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 53 Views