নিরাপদ সড়কের বার্তা নিয়ে সাতক্ষীরার শিক্ষার্থীদের পাশে বিআরটিএ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নিরাপদ সড়কের বার্তা নিয়ে সাতক্ষীরার শিক্ষার্থীদের পাশে বিআরটিএ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
নিরাপদ সড়কের বার্তা নিয়ে সাতক্ষীরার শিক্ষার্থীদের পাশে বিআরটিএ..
নিরাপদ সড়কের বার্তা নিয়ে সাতক্ষীরার শিক্ষার্থীদের পাশে বিআরটিএ..
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনা হ্রাস ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 


 
সড়ক দুর্ঘটনা হ্রাস ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল।

এরই ধারাবাহিকতায় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির হোসেন, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন এবং মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক।

আলোচনায় বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু চালকদের নয়, পথচারী ও শিক্ষার্থীদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। রাস্তা পারাপারের সময় নির্ধারিত জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা নিরাপদ স্থান ব্যবহার করতে হবে। চলন্ত গাড়ির সামনে দিয়ে হঠাৎ রাস্তা পার হওয়া, মোবাইল ফোন ব্যবহার করতে করতে রাস্তা পার হওয়া এবং যানবাহনের পেছনে বা সামনে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের রাস্তার পাশে হাঁটার সময় সম্ভব হলে ফুটপাত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ফুটপাত না থাকলে সড়কের কিনারা দিয়ে সতর্কতার সঙ্গে চলা, রাস্তা পার হওয়ার আগে ডানে-বামে দেখে নেওয়া এবং যানবাহনের গতিবিধি সম্পর্কে নিশ্চিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের মানসম্মত হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতি পরিহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়। একই সঙ্গে বাস, ট্রাক বা অন্যান্য বড় যানবাহনের খুব কাছাকাছি দাঁড়ানো কিংবা চলন্ত যানবাহনে ওঠানামা না করার পরামর্শ দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সহপাঠীদেরও সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন করলে দুর্ঘটনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন নির্দেশনাসংবলিত ট্রাফিক সাইন, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমাতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

コメントがありません


News Card Generator