কাঠালিয়ার ছৈলারচরকে ইকোট্যুরিজম হাব করার উদ্যোগ | আই নিউজ বিডি

কাঠালিয়ার ছৈলারচরকে ইকোট্যুরিজম হাব করার উদ্যোগ

বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠির কাঠালিয়ার ছৈলারচড়ে আলোচনা সভা।
Eidok-এ শেয়ার
কাঠালিয়ার ছৈলারচরকে ইকোট্যুরিজম হাব করার উদ্যোগ
ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি:  

প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ঝালকাঠির কাঠালিয়ার ছৈলারচরকে ঘিরে পর্যটন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ছৈলারচরকে কেন্দ্র করে পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) কাঠালিয়ার ছৈলারচরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। এর আগে সকালে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, নদী, প্রকৃতি ও নৈসর্গিক সৌন্দর্যের কারণে ছৈলারচরের রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। পরিকল্পিত উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো, পর্যটকদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ এবং ব্যাপক প্রচার-প্রচারণা নিশ্চিত করা গেলে এ অঞ্চলকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

তাঁরা আরও বলেন, পর্যটনকেন্দ্রের উন্নয়নের সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা গেলে এর সুফল সরাসরি স্থানীয় অর্থনীতিতে পড়বে। তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, বাড়বে ক্ষুদ্র ব্যবসা ও পর্যটননির্ভর নানা ধরনের সেবা কার্যক্রম।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম חקלאות-כלכלה ומסחר দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 24 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি חקלאות-כלכלה ומסחר দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 70 Views ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক חקלאות-כלכלה ומסחר ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 96 Views বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর חקלאות-כלכלה ומסחר বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 77 Views জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার חקלאות-כלכלה ומסחר জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 73 Views ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা חקלאות-כלכלה ומסחר ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 Views বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি חקלאות-כלכלה ומסחר বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি 54 Views