২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা | আই নিউজ বিডি

২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা..
২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা..
ছবি: সংগৃহীত
যাত্রীসেবার মান বাড়ানো ও বহর সম্প্রসারণের অংশ হিসেবে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রানওয়েতে নামছে ৮০টি নতুন প্রযুক্তির চার্জিং বাহন! বিস্তারিত খবরটিতে।..

যাত্রীসেবার মানোন্নয়ন ও গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট (জিএসই) আধুনিকায়নে ২২ মিলিয়ন মার্কিন ডলারের বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স উড়োজাহাজের বহর সম্প্রসারণ, গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের সেবা এবং ফ্লাইটের সময়ানুবর্তিতা নিশ্চিত করতেই এই অর্থ বিনিয়োগ করা হচ্ছে এ লক্ষ্যে ইতিমধ্যে ১২ মিলিয়ন ডলারের এলসি (ঋণপত্র) খোলা সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি

প্রতিষ্ঠার এক যুগ অতিক্রম করে আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশের শীর্ষস্থানীয় এই বেসরকারি এয়ারলাইন্স বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বহরে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে পাশাপাশি ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যের বাইরে আরও প্রায় ১৬টি নতুন আন্তর্জাতিক রুট যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে

উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের পর্যাপ্ততা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি বর্তমানে ইউএস-বাংলার ব্যবস্থাপনায় রয়েছে প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে আরও ১৪৬টি নতুন সরঞ্জাম যুক্ত করা হবে এসব সরঞ্জামের মধ্যে রয়েছে এয়ারক্রাফট পুশব্যাক ট্রাক্টর ও টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, প্যাসেঞ্জার বোর্ডিং স্টেয়ারস, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক এবং ওয়াটার ও ল্যাভাটরি সার্ভিস ট্রাকসহ বিভিন্ন আধুনিক র্যাম্প সাপোর্ট সরঞ্জাম

চলমান উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেটে ইউএস-বাংলার আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী গ্রাউন্ড সাপোর্ট সম্প্রসারণ করা হচ্ছে এছাড়া পরিবেশবান্ধব এভিয়েশন ব্যবস্থার বিকাশে সরকারের ‘ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি’র সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল পরিচালিত হবে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা এবং চার্জিং পয়েন্ট স্থাপনের কাজ শেষ হলেই বিমানবন্দরের বিভিন্ন গ্রাউন্ড অপারেশনে পরিবেশবান্ধব এসব ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার শুরু হবে

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator