মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
****

 


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুড়ি চত্বর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা তিনটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বাহুবল উপজেলার সর্বই রশিদপুর গ্রামের মৃত পাকলু কলের ছেলে রাজু কল (৩২), মৃত লক্ষণ কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) এবং মৃত মন্টু তাতীর ছেলে হৃদয় তাতী (২৫)।
এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এসআরবি-৯-এর অভিযান অব্যাহত থাকবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator