যশোরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা | আই নিউজ বিডি

যশোর

যশোরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

****
Eidok-এ শেয়ার
যশোরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
ছবি: সংগৃহীত

যশোরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবার করা নালিশি অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে যশোর কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী যশোর সদর উপজেলার কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ফুসলিয়ে আসছিল অভিযুক্ত ইউসুফ।

গত ৩ অক্টোবর সকালে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে করে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মেয়েকে ফেরত চাইলে অভিযুক্ত যুবক বিয়ে করার অজুহাতে তাকে আটকে রাখে।

বাদীর অভিযোগ, বিভিন্ন নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে খোঁজ নিয়ে তিনি বিয়ের কোনো বৈধ তথ্য পাননি। অভিযুক্ত যুবক তার নাবালিকা মেয়েকে ফুসলিয়ে অবৈধভাবে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে।

ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য কোতোয়ালি থানাকে আদেশ দেন।

আদালত একই সাথে ভুক্তভোগীকে উদ্ধার এবং তার স্বাস্থ্য ও ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 ভিউ