হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাউফলের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল আর নেই | আই নিউজ বিডি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাউফলের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল আর নেই

নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৩ নং ধূলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল জলিল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।..
Eidok-এ শেয়ার
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাউফলের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল আর নেই
ছবি: সংগৃহীত

আজ হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে সমগ্র এলাকা ও ধূলিয়া ইউনিয়নজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল ছিলেন সাধারণ মানুষের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালীন এবং পরবর্তীতেও তিনি সামাজিক উন্নয়ন ও জনগণের সুখে-দুঃখে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে ধূলিয়া ইউনিয়নবাসী একজন সহজ-সরল, পরোপকারী ও নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো।

এদিকে তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ।

এক শোকবার্তায় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গভীর সমবেদনা জানিয়ে বলেন, "আব্দুল জলিল ভাইয়ের ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে স্বজনদের সাথে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

সর্বস্তরের মানুষ পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন আল্লাহ যেন তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 4 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 27 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 41 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views