হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাউফলের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল আর নেই | আই নিউজ বিডি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাউফলের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল আর নেই

নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৩ নং ধূলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল জলিল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।..
Eidok-এ শেয়ার
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাউফলের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল আর নেই
ছবি: সংগৃহীত

আজ হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে সমগ্র এলাকা ও ধূলিয়া ইউনিয়নজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল ছিলেন সাধারণ মানুষের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালীন এবং পরবর্তীতেও তিনি সামাজিক উন্নয়ন ও জনগণের সুখে-দুঃখে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে ধূলিয়া ইউনিয়নবাসী একজন সহজ-সরল, পরোপকারী ও নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো।

এদিকে তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ।

এক শোকবার্তায় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গভীর সমবেদনা জানিয়ে বলেন, "আব্দুল জলিল ভাইয়ের ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে স্বজনদের সাথে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

সর্বস্তরের মানুষ পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন আল্লাহ যেন তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।

Comments 0

No comments found

Related News Articles

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District News বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District News মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 71 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District News প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District News মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District News রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District News খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District News রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views