ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানগর-ইসবপুর ইউনিয়ন ভূমি অফিস-সংশ্লিষ্ট পলাশবাড়ী হাটের প্রবেশপথের গলি ও চলাচলের জন্য নির্ধারিত খাস জায়গায় আতাউর রহমান ও তার ছেলে রিফাত বিনা অনুমতিতে দোকানঘর নির্মাণের কাঠামো তৈরি করছিলেন। বিষয়টি তহশিলদারের মাধ্যমে জানতে পেরে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার জন্য তাদের জানানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণসামগ্রী অপসারণ না করায় উপজেলা ভূমি অফিসের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাফ পারভেজ এর উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় নির্মিত কাঠামোটি তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। এতে হাটের প্রবেশপথের স্বাভাবিক চলাচল ও পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩-এর ১০ ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট-বাজারের সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা নিষিদ্ধ।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0