ধামইরহাটের পলাশবাড়ী হাটে দখলমুক্ত হলো প্রবেশপথ | আই নিউজ বিডি

ধামইরহাটের পলাশবাড়ী হাটে দখলমুক্ত হলো প্রবেশপথ

নওগাঁর ধামইরহাটে পলাশবাড়ী হাটের প্রবেশপথে খাস জায়গা দখল করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগে নির্মাণাধীন কাঠামো অপসারণ করেছে উপজেলা ভূমি অফিস।..
I-share sa Eidok
ধামইরহাটের পলাশবাড়ী হাটে দখলমুক্ত হলো প্রবেশপথ
Larawan: kuha mula sa arkibo

ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানগর-ইসবপুর ইউনিয়ন ভূমি অফিস-সংশ্লিষ্ট পলাশবাড়ী হাটের প্রবেশপথের গলি ও চলাচলের জন্য নির্ধারিত খাস জায়গায় আতাউর রহমান ও তার ছেলে রিফাত বিনা অনুমতিতে দোকানঘর নির্মাণের কাঠামো তৈরি করছিলেন। বিষয়টি তহশিলদারের মাধ্যমে জানতে পেরে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার জন্য তাদের জানানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণসামগ্রী অপসারণ না করায় উপজেলা ভূমি অফিসের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাফ পারভেজ এর উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় নির্মিত কাঠামোটি তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। এতে হাটের প্রবেশপথের স্বাভাবিক চলাচল ও পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩-এর ১০ ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট-বাজারের সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা নিষিদ্ধ।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Batas-Hukuman সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 32 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Batas-Hukuman শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 29 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Batas-Hukuman তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 40 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Batas-Hukuman তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Batas-Hukuman নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Batas-Hukuman আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Batas-Hukuman খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views