ধামইরহাটের পলাশবাড়ী হাটে দখলমুক্ত হলো প্রবেশপথ | আই নিউজ বিডি

ধামইরহাটের পলাশবাড়ী হাটে দখলমুক্ত হলো প্রবেশপথ

নওগাঁর ধামইরহাটে পলাশবাড়ী হাটের প্রবেশপথে খাস জায়গা দখল করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগে নির্মাণাধীন কাঠামো অপসারণ করেছে উপজেলা ভূমি অফিস।..
Eidok-এ শেয়ার
ধামইরহাটের পলাশবাড়ী হাটে দখলমুক্ত হলো প্রবেশপথ
ছবি: সংগৃহীত

ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানগর-ইসবপুর ইউনিয়ন ভূমি অফিস-সংশ্লিষ্ট পলাশবাড়ী হাটের প্রবেশপথের গলি ও চলাচলের জন্য নির্ধারিত খাস জায়গায় আতাউর রহমান ও তার ছেলে রিফাত বিনা অনুমতিতে দোকানঘর নির্মাণের কাঠামো তৈরি করছিলেন। বিষয়টি তহশিলদারের মাধ্যমে জানতে পেরে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার জন্য তাদের জানানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণসামগ্রী অপসারণ না করায় উপজেলা ভূমি অফিসের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাফ পারভেজ এর উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় নির্মিত কাঠামোটি তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। এতে হাটের প্রবেশপথের স্বাভাবিক চলাচল ও পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩-এর ১০ ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট-বাজারের সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা নিষিদ্ধ।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Wet-Rechtbank প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 34 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Wet-Rechtbank ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 41 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Wet-Rechtbank তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 37 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Wet-Rechtbank বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 49 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Wet-Rechtbank এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 72 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Wet-Rechtbank কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 66 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Wet-Rechtbank দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 102 Views