মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মৌলভীবাজারে পিএফজির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা,সহিংসতা বন্ধ এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানানো হয়।..
Eidokでシェア
মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
写真:提供

মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে পিস ফ্যাসিলিটেশন গ্রুপ (পিএফজি) এ আয়োজন করে।

পিএফজির সদস্য এম মহিবুর রহমানের সঞ্চালনায় শোভাযাত্রা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী।

এ সময় পিএফজির সদস্য নুরুল ইসলাম শেফুল,রুহেল চৌধুরী,সুফিয়া সুলেমান কলি,মো. মাহবুবুর রহমান রাহেল,মোস্তাক আহমদ মম,রিতা দেব,তাপস ঘোষ,প্রভাত দেবনাথ,কামরান চৌধুরীসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বিশ্বজুড়ে চলমান সহিংসতা ও সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা,সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী বলেন,“শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়,শান্তি হলো মানুষের নিরাপদে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। সমাজে মতপার্থক্য থাকবেই,তবে তা সহিংসতার মাধ্যমে নয়, সংলাপ,পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সমাধান করতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতির চর্চা বাড়াতে হবে।”

তিনি আরও বলেন,“বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও সহিংসতা মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। তাই শান্তির সংস্কৃতি গড়ে তুলতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মানববন্ধনে শান্তি,সম্প্রীতি ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

コメント 0

コメントがありません

関連記事

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 22 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views