মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে পিস ফ্যাসিলিটেশন গ্রুপ (পিএফজি) এ আয়োজন করে।
পিএফজির সদস্য এম মহিবুর রহমানের সঞ্চালনায় শোভাযাত্রা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী।
এ সময় পিএফজির সদস্য নুরুল ইসলাম শেফুল,রুহেল চৌধুরী,সুফিয়া সুলেমান কলি,মো. মাহবুবুর রহমান রাহেল,মোস্তাক আহমদ মম,রিতা দেব,তাপস ঘোষ,প্রভাত দেবনাথ,কামরান চৌধুরীসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বিশ্বজুড়ে চলমান সহিংসতা ও সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা,সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী বলেন,“শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়,শান্তি হলো মানুষের নিরাপদে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। সমাজে মতপার্থক্য থাকবেই,তবে তা সহিংসতার মাধ্যমে নয়, সংলাপ,পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সমাধান করতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতির চর্চা বাড়াতে হবে।”
তিনি আরও বলেন,“বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও সহিংসতা মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। তাই শান্তির সংস্কৃতি গড়ে তুলতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
মানববন্ধনে শান্তি,সম্প্রীতি ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0