মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মৌলভীবাজারে পিএফজির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা,সহিংসতা বন্ধ এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানানো হয়।..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে পিস ফ্যাসিলিটেশন গ্রুপ (পিএফজি) এ আয়োজন করে।

পিএফজির সদস্য এম মহিবুর রহমানের সঞ্চালনায় শোভাযাত্রা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী।

এ সময় পিএফজির সদস্য নুরুল ইসলাম শেফুল,রুহেল চৌধুরী,সুফিয়া সুলেমান কলি,মো. মাহবুবুর রহমান রাহেল,মোস্তাক আহমদ মম,রিতা দেব,তাপস ঘোষ,প্রভাত দেবনাথ,কামরান চৌধুরীসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বিশ্বজুড়ে চলমান সহিংসতা ও সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা,সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী বলেন,“শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়,শান্তি হলো মানুষের নিরাপদে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। সমাজে মতপার্থক্য থাকবেই,তবে তা সহিংসতার মাধ্যমে নয়, সংলাপ,পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সমাধান করতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতির চর্চা বাড়াতে হবে।”

তিনি আরও বলেন,“বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও সহিংসতা মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। তাই শান্তির সংস্কৃতি গড়ে তুলতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মানববন্ধনে শান্তি,সম্প্রীতি ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ضلع کی خبریں রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ضلع کی خبریں খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ضلع کی خبریں রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ضلع کی خبریں সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ضلع کی خبریں মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ضلع کی خبریں কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ضلع کی خبریں ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views