মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মৌলভীবাজারে পিএফজির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা,সহিংসতা বন্ধ এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানানো হয়।..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে পিস ফ্যাসিলিটেশন গ্রুপ (পিএফজি) এ আয়োজন করে।

পিএফজির সদস্য এম মহিবুর রহমানের সঞ্চালনায় শোভাযাত্রা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী।

এ সময় পিএফজির সদস্য নুরুল ইসলাম শেফুল,রুহেল চৌধুরী,সুফিয়া সুলেমান কলি,মো. মাহবুবুর রহমান রাহেল,মোস্তাক আহমদ মম,রিতা দেব,তাপস ঘোষ,প্রভাত দেবনাথ,কামরান চৌধুরীসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বিশ্বজুড়ে চলমান সহিংসতা ও সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা,সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী বলেন,“শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়,শান্তি হলো মানুষের নিরাপদে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। সমাজে মতপার্থক্য থাকবেই,তবে তা সহিংসতার মাধ্যমে নয়, সংলাপ,পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সমাধান করতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতির চর্চা বাড়াতে হবে।”

তিনি আরও বলেন,“বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও সহিংসতা মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। তাই শান্তির সংস্কৃতি গড়ে তুলতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মানববন্ধনে শান্তি,সম্প্রীতি ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 5 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 20 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ