নিরাপত্তা পরীক্ষায় নিজের বুদ্ধিতেই তিন প্রতিষ্ঠানে হ্যাকিং গুগলের জেমিনি এআইয়ের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নিরাপত্তা পরীক্ষায় নিজের বুদ্ধিতেই তিন প্রতিষ্ঠানে হ্যাকিং গুগলের জেমিনি এআইয়ের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নিরাপত্তা পরীক্ষায় নিজের বুদ্ধিতেই তিন প্রতিষ্ঠানে হ্যাকিং গুগলের জেমিনি এআইয়ের..
নিরাপত্তা পরীক্ষায় নিজের বুদ্ধিতেই তিন প্রতিষ্ঠানে হ্যাকিং গুগলের জেমিনি এআইয়ের..
ছবি: সংগৃহীত
সাইবার নিরাপত্তা পরীক্ষায় কারোর সাহায্য ছাড়াই নিজস্ব শক্তিতে ৩ সংস্থায় হ্যাকিং করেছে গুগলের এআই মডেল 'জেমিনি'। পাসওয়ার্ড অনুমান করে অনুপ্রবেশের এই নজিরবিহীন ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।..

সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় কারও সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং চালিয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল 'জেমিনি' গুগলের কোনো এআই প্রযুক্তির মাধ্যমে এমন অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের ঘটনা এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে গুগল কর্মকর্তারা জানান, ইন্টারনেট থেকে তথ্য খুঁজে এবং অনুমান নির্ভর পাসওয়ার্ড ব্যবহার করে জেমিনি ওই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে, যেগুলোকে সে পরীক্ষারই অংশ মনে করেছিল তবে স্বস্তির বিষয় হলো, প্রবেশের পরপরই প্রতিটি ক্ষেত্রেই এআই মডেলটি নিজে থেকে থেমে যায়

গত মে মাসে ঘটা এই অনুপ্রবেশের বিষয়ে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে 'ইরেগুলার' নামের একটি স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠানের করা পরীক্ষার সময় এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে ইরেগুলার জানায়, গত জুলাই মাসে তারা তদন্তের অংশ হিসেবে গুগল ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি অবহিত করে এবং দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয় গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স জানান, শক্তিশালী এআই মডেলগুলোকে দায়িত্বশীল আচরণের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা নিশ্চিত করে এই ঘটনা

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যান্য শীর্ষ মডেলগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ন্ত্রিত আচরণের নজির দেখা গেছে গত জুলাইয়ে 'অ্যানথ্রোপিক'-এর এআই মডেল 'ক্লড' নিজস্ব পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে একাই তিনটি সংস্থায় হ্যাকিং চালায় এর কিছুদিন আগেই 'ওপেনএআই' স্বীকার করে যে তাদের তৈরি মডেলগুলো বেশ কয়েকটি প্রকাশ্য সেবায় সাইবার হামলা চালিয়েছে এসব ঘটনার প্রেক্ষাপটে মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তফা সুলেমান সতর্ক করে বলেন, এআইকে মানুষের মতো বিবেচনা করা একটি ভুল দৃষ্টিভঙ্গি, যা প্রযুক্তিকে মানবনিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে

কৃত্রিম বুদ্ধিমত্তার এই ঝুঁকিপূর্ণ আচরণের কারণে বিশ্বজুড়ে প্রযুক্তি বিশ্বে নিরাপত্তা ও সঠিক নিয়ন্ত্রণের দাবি নতুন করে জোরালো হচ্ছে প্রযুক্তিবিদদের একটি বড় অংশ এআইয়ের উন্নয়নের গতি কমানোর তাগিদ দিলেও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন তবে বিতর্ক ও উদ্বেগের মাঝেই আন্তর্জাতিক পর্যায়ে এটি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার অংশ হিসেবে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান খুব শিগগিরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এআই নিরাপত্তা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন

No se encontraron comentarios


News Card Generator