যুক্তরাজ্যের প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনাল (সিএটি) গুগলের বিরুদ্ধে ওঠা একচেটিয়া বাজার দখলের অভিযোগ নিষ্পত্তিতে ২৬ কোটি পাউন্ডের একটি সমঝোতা চুক্তি অনুমোদন করেছে এই আদেশ জারির ৫০ দিনের মধ্যে গুগলকে নির্ধারিত অ্যাকাউন্টে পুরো অর্থ জমা দিতে হবে তবে সমঝোতা চুক্তি অনুযায়ী, গুগল কোনো ধরনের আইনি দায় বা অন্যায়ের কথা স্বীকার করেনি
অনুমোদিত এই চুক্তির আওতায় ১৬ কোটি পাউন্ড সরাসরি ক্ষতিগ্রস্ত অ্যাপ ডেভেলপারদের মধ্যে বণ্টন করা হবে বাকি ১০ কোটি পাউন্ড রাখা হয়েছে আইনি লড়াই পরিচালনা সংক্রান্ত খরচ ও ফি মেটানোর জন্য প্রতিযোগিতা আইন বিষয়ের অধ্যাপক ব্যারি রজার যুক্তরাজ্যভিত্তিক অ্যাপ ডেভেলপারদের প্রতিনিধিত্ব করে এই গণদাবি বা 'কলেক্টিভ-অ্যাকশন' মামলাটি দায়ের করেছিলেন ২০১৮ সালের ২২ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে যেসব ইউকে ডেভেলপার গুগল প্লে স্টোরে লেনদেন করেছেন, তারা এই ক্ষতিপূরণের আওতায় আসবেন
মামলার অভিযোগে বলা হয়েছিল, অ্যান্ড্রয়েড অ্যাপ বিতরণ এবং স্মার্ট মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে গুগল তার প্রভাবশালী ক্ষমতার অপব্যবহার করেছে ২০১৮ সালের আগস্ট থেকে গুগল প্লে স্টোরের মাধ্যমে হওয়া লেনদেনে অতিরিক্ত কমিশন আদায় এবং প্রতিদ্বন্দ্বীদের বাজারে প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে ইউকে অ্যাপ ডেভেলপারদের আর্থিক ক্ষতির মুখে ফেলা হয়েছে বলে অভিযোগ আনা হয় গুগল সব দাবি অস্বীকার করলেও অধ্যাপক ব্যারি রজার এই সমঝোতাকে সব ধরণের ইউকে অ্যাপ ডেভেলপার ও ক্ষুদ্র স্টার্টআপের জন্য একটি 'ঐতিহাসিক জয়' হিসেবে উল্লেখ করেছেন
যুক্তরাজ্যের প্রতিযোগিতামূলক আইনি ইতিহাসে গণদাবি নিষ্পত্তির ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের অর্থ প্রদানের রেকর্ড ইউরোপীয় ইউনিয়নের অনুচ্ছেদ ১০২ এবং যুক্তরাজ্যের ১৯৯৮ সালের প্রতিযোগিতা আইনের ওপর ভিত্তি করে মামলাটি পরিচালিত হয় বিবাদের সুনির্দিষ্ট দাবির সময়সীমা শেষ হওয়ার পর ট্রাইব্যুনালের চূড়ান্ত অনুমোদনে যোগ্য ডেভেলপারদের প্লে স্টোর বিক্রির অনুপাত অনুযায়ী এই অর্থ বুঝিয়ে দেওয়া হবে