যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি… | আই নিউজ বিডি

যশোর

যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা কমিটির নেতারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দাবি সনদ হস্তান্তর করেন।..
Eidok-এ শেয়ার
যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ
ছবি: সংগৃহীত

কৃষি খাতে নানা সংকট নিরসন, সার কালোবাজারি রোধ এবং জ্বালানি ও সেচ বিদ্যুতের দাম কমানোর দাবিতে যশোর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা কমিটির নেতারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দাবি সনদ হস্তান্তর করেন।স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে সার সরবরাহ পর্যাপ্ত থাকলেও তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। অসাধু সার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্য দামে প্রয়োজনীয় সার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী খামার পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার সঠিক তদন্ত ও বিচার দাবি করা হয়। সরকারি ভর্তুকির অর্থ যেন প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করার জোর দাবি তোলেন নেতৃবৃন্দ।

আসন্ন ইরি-বোরো মৌসুমকে সামনে রেখে সেচ কাজ নির্বিঘ্ন করতে ডিজেল ও বিদ্যুতের মূল্য হ্রাস করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে ধানের লাভজনক মূল্য নির্ধারণ এবং কৃষকদের সরাসরি বাজার সুবিধা দিতে ইউনিয়ন পর্যায়ে সরকারি শস্য ক্রয়কেন্দ্র চালু করার তাগিদ দেওয়া হয়স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 8 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 28 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Районные новости ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views