যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি… | আই নিউজ বিডি

যশোর

যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা কমিটির নেতারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দাবি সনদ হস্তান্তর করেন।..
Eidok-এ শেয়ার
যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ
ছবি: সংগৃহীত

কৃষি খাতে নানা সংকট নিরসন, সার কালোবাজারি রোধ এবং জ্বালানি ও সেচ বিদ্যুতের দাম কমানোর দাবিতে যশোর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা কমিটির নেতারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দাবি সনদ হস্তান্তর করেন।স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে সার সরবরাহ পর্যাপ্ত থাকলেও তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। অসাধু সার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্য দামে প্রয়োজনীয় সার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী খামার পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার সঠিক তদন্ত ও বিচার দাবি করা হয়। সরকারি ভর্তুকির অর্থ যেন প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করার জোর দাবি তোলেন নেতৃবৃন্দ।

আসন্ন ইরি-বোরো মৌসুমকে সামনে রেখে সেচ কাজ নির্বিঘ্ন করতে ডিজেল ও বিদ্যুতের মূল্য হ্রাস করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে ধানের লাভজনক মূল্য নির্ধারণ এবং কৃষকদের সরাসরি বাজার সুবিধা দিতে ইউনিয়ন পর্যায়ে সরকারি শস্য ক্রয়কেন্দ্র চালু করার তাগিদ দেওয়া হয়স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheder বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 62 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 57 Views