যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি… | আই নিউজ বিডি

যশোর

যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা কমিটির নেতারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দাবি সনদ হস্তান্তর করেন।..
Eidok-এ শেয়ার
যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ
ছবি: সংগৃহীত

কৃষি খাতে নানা সংকট নিরসন, সার কালোবাজারি রোধ এবং জ্বালানি ও সেচ বিদ্যুতের দাম কমানোর দাবিতে যশোর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা কমিটির নেতারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দাবি সনদ হস্তান্তর করেন।স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে সার সরবরাহ পর্যাপ্ত থাকলেও তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। অসাধু সার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্য দামে প্রয়োজনীয় সার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী খামার পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার সঠিক তদন্ত ও বিচার দাবি করা হয়। সরকারি ভর্তুকির অর্থ যেন প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করার জোর দাবি তোলেন নেতৃবৃন্দ।

আসন্ন ইরি-বোরো মৌসুমকে সামনে রেখে সেচ কাজ নির্বিঘ্ন করতে ডিজেল ও বিদ্যুতের মূল্য হ্রাস করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে ধানের লাভজনক মূল্য নির্ধারণ এবং কৃষকদের সরাসরি বাজার সুবিধা দিতে ইউনিয়ন পর্যায়ে সরকারি শস্য ক্রয়কেন্দ্র চালু করার তাগিদ দেওয়া হয়স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Nouvelles du district আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 44 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Nouvelles du district সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 25 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Nouvelles du district চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 52 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Nouvelles du district দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Nouvelles du district গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Nouvelles du district বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 103 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Nouvelles du district মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views