বগুড়া: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও অনুমোদনহীন ক্ষতিকর রাসায়নিক ফ্লেভার ব্যবহারের দায়ে বগুড়ার ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মহানগরের ঠনঠনিয়া শাহপাড়া এলাকায় জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।
অভিযানে বেকারিতে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, অপরিষ্কার কাঠের টেবিল ব্যবহার এবং মেঝেতে পাউরুটি রাখার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি মান যাচাইয়ের সনদ ছাড়াই রাসায়নিক ফ্লেভার ব্যবহারের বিষয়টিও ধরা পড়ে।
「Eye News BD」アプリ
コメント 0