অভয়নগরে গণধোলাইয়ের পর পিকআপসহ ২ মাদক কারবারি আটক, ১.৪ কেজি গাঁজা… | আই নিউজ বিডি

অভয়নগরে গণধোলাইয়ের পর পিকআপসহ ২ মাদক কারবারি আটক, ১.৪ কেজি গাঁজা উদ্ধার

যশোর অভয়নগর উপজেলার প্রতিনিধিঃ আল মামুন গাজী
Eidok-এ শেয়ার
অভয়নগরে গণধোলাইয়ের পর পিকআপসহ ২ মাদক কারবারি আটক, ১.৪ কেজি গাঁজা উদ্ধার
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

​আটককৃতরা হলেন—উপজেলার তালতলা এলাকার মাহমুদ মোল্যার ছেলে শারাফাত মোল্যা এবং নাউলী এলাকার মনির আজুঞ্জির ছেলে তারিকুল শেখ।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জনবহুল নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি পিকআপ নিয়ে ভীতিজনক ও সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই দুই ব্যক্তি। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিলে পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, "স্থানীয় জনতা দুই মাদক কারবারিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও গাঁজাসহ তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 5 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 22 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Районные новости ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views