অভয়নগরে গণধোলাইয়ের পর পিকআপসহ ২ মাদক কারবারি আটক, ১.৪ কেজি গাঁজা… | আই নিউজ বিডি

অভয়নগরে গণধোলাইয়ের পর পিকআপসহ ২ মাদক কারবারি আটক, ১.৪ কেজি গাঁজা উদ্ধার

যশোর অভয়নগর উপজেলার প্রতিনিধিঃ আল মামুন গাজী
Eidok-এ শেয়ার
অভয়নগরে গণধোলাইয়ের পর পিকআপসহ ২ মাদক কারবারি আটক, ১.৪ কেজি গাঁজা উদ্ধার
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

​আটককৃতরা হলেন—উপজেলার তালতলা এলাকার মাহমুদ মোল্যার ছেলে শারাফাত মোল্যা এবং নাউলী এলাকার মনির আজুঞ্জির ছেলে তারিকুল শেখ।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জনবহুল নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি পিকআপ নিয়ে ভীতিজনক ও সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই দুই ব্যক্তি। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিলে পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, "স্থানীয় জনতা দুই মাদক কারবারিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও গাঁজাসহ তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 46 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 55 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 55 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 47 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views