বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল… | আই নিউজ বিডি

কুমিল্লা

বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি

****
Eidok-এ শেয়ার
বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ফেনী জেলার ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাজি, চকলেট ও জিলেট ব্লেড আটক করেছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ ৮০ হাজার ৯২০ টাকা।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর দুপুরে সোনাপুর বিওপি-এর একটি বিশেষ টহল দল ফুলগাজী উপজেলার মনতলা কবরস্থান এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
​সীমান্তের মাত্র ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে বিজিবি টহল দল অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, বিভিন্ন ধরণের চকলেট, ললিপপ ও বাজি উদ্ধার করে।
​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি মালামাল প্রচলিত নিয়ম ও বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ضلع کی خبریں মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া ضلع کی خبریں সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক ضلع کی خبریں সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ضلع کی خبریں উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন ضلع کی خبریں ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী ضلع کی خبریں মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 Views পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত ضلع کی خبریں পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 Views