বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল… | আই নিউজ বিডি

কুমিল্লা

বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি

****
Eidok-এ শেয়ার
বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ফেনী জেলার ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাজি, চকলেট ও জিলেট ব্লেড আটক করেছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ ৮০ হাজার ৯২০ টাকা।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর দুপুরে সোনাপুর বিওপি-এর একটি বিশেষ টহল দল ফুলগাজী উপজেলার মনতলা কবরস্থান এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
​সীমান্তের মাত্র ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে বিজিবি টহল দল অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, বিভিন্ন ধরণের চকলেট, ললিপপ ও বাজি উদ্ধার করে।
​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি মালামাল প্রচলিত নিয়ম ও বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Distriktsnyheter অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 43 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Distriktsnyheter মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Distriktsnyheter ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Distriktsnyheter ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Distriktsnyheter ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Distriktsnyheter ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Distriktsnyheter জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views