বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি..
বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি..
ছবি: সংগৃহীত

****

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ফেনী জেলার ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাজি, চকলেট ও জিলেট ব্লেড আটক করেছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ ৮০ হাজার ৯২০ টাকা।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর দুপুরে সোনাপুর বিওপি-এর একটি বিশেষ টহল দল ফুলগাজী উপজেলার মনতলা কবরস্থান এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
​সীমান্তের মাত্র ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে বিজিবি টহল দল অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, বিভিন্ন ধরণের চকলেট, ললিপপ ও বাজি উদ্ধার করে।
​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি মালামাল প্রচলিত নিয়ম ও বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator