জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ১৯ মার্চ শুরু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ১৯ মার্চ শুরু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ১৯ মার্চ শুরু
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ১৯ মার্চ শুরু
ছবি: সংগৃহীত

****

HomeUniversityGst cluster admission test dates announced begins march 19 Universityপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, আজ ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস - চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। #গুচ্ছ ভর্তি #জিএসটি #ভর্তি পরীক্ষা #DainikShiksha #DailyCampus জিএসটি গুচ্ছ ২০২৬-২৭ সেশনের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৯ মার্চ বি ইউনিট (মানবিক) , সি (বাণিজ্য) ও ডি ( আর্কিটেকচার) ইউনিট ২০ মার্চ ও ২৭ মার্চ এ ইউনিট (বিজ্ঞান) এর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১৯,২০ ও ২৭ শে মার্চ এর পরীক্ষা সকাল ১১ টা হতে ১২ টা এবং ডি ইউনিটের পরীক্ষাটি ২০ শে মার্চ বিকাল ৩টা হতে ৪টায় অনুষ্ঠিত হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯ টায় অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত জি এস টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ২১ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি গুচ্ছ) আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও যোগ হতে পারে এ তালিকায়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, আজ ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস - চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সর্বশেষ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের GST (General, Science & Technology) গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা। ১. ইসলামী বিশ্ববিদ্যালয় (IU) — কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU) — টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) — পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU) — নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (JKKNIU) — ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) — যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) — পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR) — রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয় (BU) — বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RMSTU) — রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB) — সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB) — গাজীপুর ১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয় — নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় — কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — সুনামগঞ্জ ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — পিরোজপুর ২২. ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও ২৩. লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর #গুচ্ছ ভর্তি #জিএসটি #ভর্তি পরীক্ষা #DainikShiksha #DailyCampus

Nema komentara


News Card Generator