রাজাপুরে সাবরেজিস্ট্রার অফিস ও হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন | আই নিউজ বিডি

রাজাপুরে সাবরেজিস্ট্রার অফিস ও হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

ঝালকাঠির রাজাপুরে সাবরেজিস্ট্রি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।..
Partilhar no Eidok
রাজাপুরে সাবরেজিস্ট্রার অফিস ও হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন
Foto: arquivo

 

মোঃ ইমরান মুন্সি 
​জেলা প্রতিনিধি ঝালকাঠি:

​নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুরে সাবরেজিস্ট্রি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বৃহস্পতিবার দুপুরে তিনি এই দুই সরকারি দপ্তরে গিয়ে সার্বিক কার্যক্রম ও সেবার মান সরাসরি খতিয়ে দেখেন।

​পরিদর্শনকালে এক দলিল গ্রহীতা তিন লাখ টাকার জমির দলিল করতে গিয়ে ৩৬ হাজার টাকা অতিরিক্ত ফি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ জানান সংসদ সদস্যের কাছে। বিষয়টি শুনে তিনি তাৎক্ষণিকভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সাবরেজিস্টারের কাছে এর যথাযথ ব্যাখ্যা চান। এ সময় তিনি সরকারি নির্ধারিত ফি-র বাইরে যেকোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় অবিলম্বে বন্ধ করার কঠোর নির্দেশ দেন।

​এমপি রফিকুল ইসলাম জামাল ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, কোথাও কোনো অনিয়ম বা ঘুষের ঘটনা ঘটলে সাধারণ মানুষ যেন অবিলম্বে তথ্য-প্রমাণসহ তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

​সাবরেজিস্ট্রি অফিস পরিদর্শনের পর তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানে চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। হাসপাতালের বর্তমান সেবাপ্রদান ও সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চলমান অনিয়ম, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্বার ব্যক্ত করেন। তিনি এসব সামাজিক ব্যাধি দূর করতে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Política নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 13 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Política নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Política পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 37 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Política টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 55 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Política গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Política গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Política গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 60 Views