রাজাপুরে সাবরেজিস্ট্রার অফিস ও হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন | আই নিউজ বিডি

রাজাপুরে সাবরেজিস্ট্রার অফিস ও হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

ঝালকাঠির রাজাপুরে সাবরেজিস্ট্রি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।..
Eidok-এ শেয়ার
রাজাপুরে সাবরেজিস্ট্রার অফিস ও হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
​জেলা প্রতিনিধি ঝালকাঠি:

​নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুরে সাবরেজিস্ট্রি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বৃহস্পতিবার দুপুরে তিনি এই দুই সরকারি দপ্তরে গিয়ে সার্বিক কার্যক্রম ও সেবার মান সরাসরি খতিয়ে দেখেন।

​পরিদর্শনকালে এক দলিল গ্রহীতা তিন লাখ টাকার জমির দলিল করতে গিয়ে ৩৬ হাজার টাকা অতিরিক্ত ফি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ জানান সংসদ সদস্যের কাছে। বিষয়টি শুনে তিনি তাৎক্ষণিকভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সাবরেজিস্টারের কাছে এর যথাযথ ব্যাখ্যা চান। এ সময় তিনি সরকারি নির্ধারিত ফি-র বাইরে যেকোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় অবিলম্বে বন্ধ করার কঠোর নির্দেশ দেন।

​এমপি রফিকুল ইসলাম জামাল ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, কোথাও কোনো অনিয়ম বা ঘুষের ঘটনা ঘটলে সাধারণ মানুষ যেন অবিলম্বে তথ্য-প্রমাণসহ তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

​সাবরেজিস্ট্রি অফিস পরিদর্শনের পর তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানে চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। হাসপাতালের বর্তমান সেবাপ্রদান ও সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চলমান অনিয়ম, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্বার ব্যক্ত করেন। তিনি এসব সামাজিক ব্যাধি দূর করতে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Chính trị সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 114 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Chính trị আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Chính trị কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Chính trị যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Chính trị কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Chính trị ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Chính trị গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views