রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা | আই নিউজ বিডি

রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

****
Eidok-এ শেয়ার
রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
 বাগেরহাট প্রতিনিধি।।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৩২ ধারা লঙ্ঘনের দায়ে বাগেরহাটের রামপালে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফয়লাবাজারে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে রামপাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌস ও বিএসটিআই খুলনার পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে ফয়লাবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ওজন ও পরিমাপ সংক্রান্ত অনিয়ম পাওয়ায় মিতালী ফুড বেকারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিতালী ফুড বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেইরির স্বত্বাধিকারী রনজিত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানকে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ওজন-পরিমাপের সঠিকতা এবং খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 44 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 56 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 88 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 85 ভিউ আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে আইন-আদালত আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে 74 ভিউ সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা আইন-আদালত সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা 59 ভিউ