রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা | আই নিউজ বিডি

রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

****
Eidok-এ শেয়ার
রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
 বাগেরহাট প্রতিনিধি।।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৩২ ধারা লঙ্ঘনের দায়ে বাগেরহাটের রামপালে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফয়লাবাজারে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে রামপাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌস ও বিএসটিআই খুলনার পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে ফয়লাবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ওজন ও পরিমাপ সংক্রান্ত অনিয়ম পাওয়ায় মিতালী ফুড বেকারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিতালী ফুড বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেইরির স্বত্বাধিকারী রনজিত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানকে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ওজন-পরিমাপের সঠিকতা এবং খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড कानून-कोर्ट তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 56 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ कानून-कोर्ट নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 44 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম कानून-कोर्ट আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 60 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন कानून-कोर्ट খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 60 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর कानून-कोर्ट শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 28 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের कानून-कोर्ट ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 72 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ कानून-कोर्ट প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 48 Views