ফরিদা ইয়াসমিনকে কটূক্তির অভিযোগে আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল | আই নিউজ বিডি

ফরিদা ইয়াসমিনকে কটূক্তির অভিযোগে আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ভেড়ামারা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।..
Eidok-এ শেয়ার
ফরিদা ইয়াসমিনকে কটূক্তির অভিযোগে আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শাপলা চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বক চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমির হামজার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।

জামায়াত নেতার দাবি, কটূক্তি করেননি আমির হামজা

এদিকে আমির হামজা ফরিদা ইয়াসমিনকে কটূক্তি করেননি বলে দাবি করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক নুরুল আমিন জসিম।

তিনি বলেন, আমির হামজা সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নির্বাচিত সংসদ সদস্যদের অপমানিত করার বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

যা বললেন ফরিদা ইয়াসমিন

ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী তাকে কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। এ কারণে তাকে নিয়ে আমির হামজার এত আগ্রহের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফরিদার দাবি, এর আগেও তাকে নিয়ে আমির হামজা কটূক্তি করেছেন। তবে এবারের বক্তব্য অত্যন্ত জঘন্য ছিল বলে মন্তব্য করেন তিনি।

আমির হামজার বক্তব্য

এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, তিনি এক লাখ ৮৩ হাজার ভোটে নির্বাচিত হয়েছেন। বিভিন্ন কর্মসূচিতে তাকে বাদ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ইউনিয়ন পর্যায়ে সার ডিলার নিয়োগের বিষয়ে কুষ্টিয়া প্রশাসনের একটি বৈঠকের প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, সেখানে সরকারি দলের নেতারা উপস্থিত ছিলেন এবং নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দিয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে আলোচনা করা হয়েছে।

তবে তার বক্তব্যের জবাবে ফরিদা ইয়াসমিন কটূক্তির অভিযোগ তুলেছেন। অন্যদিকে জামায়াত নেতা নুরুল আমিন জসিম দাবি করেছেন, আমির হামজা ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে কোনো কটূক্তি করেননি।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল अन्य সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 73 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় अन्य সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 105 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন अन्य শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 72 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন अन्य গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 102 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন अन्य ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন अन्य সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর अन्य মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 Views