মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শাপলা চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বক চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমির হামজার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।
জামায়াত নেতার দাবি, কটূক্তি করেননি আমির হামজা
এদিকে আমির হামজা ফরিদা ইয়াসমিনকে কটূক্তি করেননি বলে দাবি করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক নুরুল আমিন জসিম।
তিনি বলেন, আমির হামজা সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নির্বাচিত সংসদ সদস্যদের অপমানিত করার বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
যা বললেন ফরিদা ইয়াসমিন
ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী তাকে কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। এ কারণে তাকে নিয়ে আমির হামজার এত আগ্রহের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ফরিদার দাবি, এর আগেও তাকে নিয়ে আমির হামজা কটূক্তি করেছেন। তবে এবারের বক্তব্য অত্যন্ত জঘন্য ছিল বলে মন্তব্য করেন তিনি।
আমির হামজার বক্তব্য
এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, তিনি এক লাখ ৮৩ হাজার ভোটে নির্বাচিত হয়েছেন। বিভিন্ন কর্মসূচিতে তাকে বাদ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
ইউনিয়ন পর্যায়ে সার ডিলার নিয়োগের বিষয়ে কুষ্টিয়া প্রশাসনের একটি বৈঠকের প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, সেখানে সরকারি দলের নেতারা উপস্থিত ছিলেন এবং নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দিয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে আলোচনা করা হয়েছে।
তবে তার বক্তব্যের জবাবে ফরিদা ইয়াসমিন কটূক্তির অভিযোগ তুলেছেন। অন্যদিকে জামায়াত নেতা নুরুল আমিন জসিম দাবি করেছেন, আমির হামজা ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে কোনো কটূক্তি করেননি।
'আই নিউজ বিডি' অ্যাপ
Commenti 0