টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাস ঘুনিপাড়া গ্রাম থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।
১৬ সেপ্টেম্বর বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল এসআই জুয়েল ও এসআই রাকিবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার খাস ঘুনিপাড়া গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে হৃদয়ের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মৃত ফজলুল শেখের ছেলে রিপনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি ভোরে হৃদয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করছিল। এ সময় মাদক কারবারি হৃদয়কে ছাড়িয়ে নিতে আখিরুল মেম্বার পুলিশকে বাধা দেন এবং হুমকি-ধমকি দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে উপজেলার খাস ঘুনিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় ১৬/০৯/২০২৬ তারিখে ৮ নম্বর ক্রমিকে একটি মাদক মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার | আই নিউজ বিডি
নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Investigative
- National
- Opinion
- Science and Technology
- Lifestyle
- Jobs and Career
- Expatriates
- Environment and Climate
- Capital
- Other
'Eye News BD' app
Comments 0