নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার | আই নিউজ বিডি

নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে উপজেলার খাস ঘুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।..
Eidok-এ শেয়ার
নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত






টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাস ঘুনিপাড়া গ্রাম থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।
১৬ সেপ্টেম্বর বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল এসআই জুয়েল ও এসআই রাকিবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার খাস ঘুনিপাড়া গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে হৃদয়ের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মৃত ফজলুল শেখের ছেলে রিপনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি ভোরে হৃদয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করছিল। এ সময় মাদক কারবারি হৃদয়কে ছাড়িয়ে নিতে আখিরুল মেম্বার পুলিশকে বাধা দেন এবং হুমকি-ধমকি দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে উপজেলার খাস ঘুনিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় ১৬/০৯/২০২৬ তারিখে ৮ নম্বর ক্রমিকে একটি মাদক মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 41 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 59 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ज़िला समाचार জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views