ছাতকের আলোচিত আওয়ামীলীগ নেতা স্বপন মিয়া কে ঢাকা থেকে গ্রেপ্তার। | আই নিউজ বিডি

ঢাকা

ছাতকের আলোচিত আওয়ামীলীগ নেতা স্বপন মিয়া কে ঢাকা থেকে গ্রেপ্তার

ছাতকের আলোচিত আওয়ামীলীগ নেতা স্বপন মিয়া কে ঢাকা থেকে গ্রেপ্তার।
שיתוף ב-Eidok
ছাতকের আলোচিত আওয়ামীলীগ নেতা স্বপন মিয়া কে ঢাকা থেকে গ্রেপ্তার
צילום: ארכיון

ছাতকের আলোচিত আওয়ামীলীগ নেতা স্বপন মিয়া কে ঢাকা থেকে গ্রেপ্তার।
জুনেদ আহমদ রুনু, ছাতক(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে রাজধানীর  ডিএমপির রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ডিএমপির রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার একটি অভিযানে অংশ নেওয়া দল ডিএমপির রমনা এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। বর্তমানে তিনি ছাতক পৌর শহরের লেবারপাড়া এলাকায় বসবাস করেন। এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ছাতক পৌর শহরের তাহের প্লাজার সামনে থেকে স্থানীয় জনতা স্বপন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে স্বপন মিয়াকে পুলিশ হেফাজতে অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এর পরদিনই ডিএমপির রমনা এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ছাতক থানার মামলা নম্বর ২৮, তারিখ ২২ জুলাই ২০২৫। মামলায় দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৯৪এর ১৫(৩)/২৫ডি ধারায় স্বপন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামী কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে פוליטיקה নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 78 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি פוליטיקה গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 59 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা פוליטיקה আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর פוליטיקה পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের פוליטיקה নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 64 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 85 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 64 Views