ছাতকের আলোচিত আওয়ামীলীগ নেতা স্বপন মিয়া কে ঢাকা থেকে গ্রেপ্তার।
জুনেদ আহমদ রুনু, ছাতক(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে রাজধানীর ডিএমপির রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ডিএমপির রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার একটি অভিযানে অংশ নেওয়া দল ডিএমপির রমনা এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। বর্তমানে তিনি ছাতক পৌর শহরের লেবারপাড়া এলাকায় বসবাস করেন। এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ছাতক পৌর শহরের তাহের প্লাজার সামনে থেকে স্থানীয় জনতা স্বপন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে স্বপন মিয়াকে পুলিশ হেফাজতে অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এর পরদিনই ডিএমপির রমনা এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ছাতক থানার মামলা নম্বর ২৮, তারিখ ২২ জুলাই ২০২৫। মামলায় দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৯৪এর ১৫(৩)/২৫ডি ধারায় স্বপন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামী কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতকের আলোচিত আওয়ামীলীগ নেতা স্বপন মিয়া কে ঢাকা থেকে গ্রেপ্তার। | আই নিউজ বিডি
ছাতকের আলোচিত আওয়ামীলীগ নেতা স্বপন মিয়া কে ঢাকা থেকে গ্রেপ্তার
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Investigative
- National
- Opinion
- Science and Technology
- Lifestyle
- Jobs and Career
- Expatriates
- Environment and Climate
- Capital
- Other
'Eye News BD' app
Comments 0